চরফ্যাশনের ইউএনও ও সিপিপি কর্মকর্তা শুদ্ধাচার চর্চা পুরস্কারে ভূষিত

শীর্ষবাণী, চরফ্যাশন: শুদ্ধাচার চর্চা পুরস্কারে ভূষিত হলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। ভোলা জেলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে (২০১৯-২০) ভূষিত হয়েছেন।

ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৩ জুলাই সীমিত আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক ওই পুরষ্কার ইউএনও রুহুল আমিনের হাতে তুলে দেন।

উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি – সিপিপি এর উপ-পরিচালক সকলের প্রিয় মুখ, চরফ্যাশনের কৃতি সন্তান মোকাম্মেল হক লিপনও ২০১৯-২০২০ সালের জন্য শুদ্ধাচার চর্চা পুরস্কারে ভুষিত হয়েছেন। তিনি দেশের সকল উপজেলা পর্যায় থেকে এ পুরস্কার অর্জন করেন।

শুদ্ধাচার চর্চা পুরস্কার প্রাপ্ত এই প্রিয় দুই ব্যক্তিত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল শীর্ষবাণী ডটকম (sheershabani.com) এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আমিন। তিনি দু’জনকে অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন আমাদের চরফ্যাশনবাসীকে গর্বিত করেছে।
শীর্ষবাণী ডটকম/এনএ