ভোলার ভেলুমিয়ায় ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে সবজি ও ফলের চারা বিতরণ

হারুন অর রশিদ, ভোলা: গ্রামের দ্ররিদ্র পরিবারকে কৃষি কাজে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ভোলায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সদরের ভেলুমিয়া ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে এসব চারা ও বীজ বিতরণ করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এসব চারা বিতরণ করে। ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ ইসলামিয়া আলিম মাদ্রসা হলরুমে এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন। অন্যদের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান আ: সালাম মাস্টার, প্রকল্প সমন্বয়কারী আবু বকর, প্রিন্সিপাল অফিসার হালিমা পারভিন, পুষ্টিবিদ বাবুল আক্তারসহ সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখিত পরিবারগুলোকে ৫টি করে ফলের চারা ও ৬ ধরনের সবজির বীজ দেয়া হয়।
শীর্ষবাণী ডটকম/এনএ