করোনায় সৌদি আরবে শেবাচিম এর ছাত্র ডা: এনায়েত উল্লাহ’র ইন্তেকাল

ঢাকা অফিস: শেবাচিম ১২তম ব্যচের ছাত্র ডাঃ এনায়েত উল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় সৌদি আরবের ‘কিং আব্দুল আজিজ হাসপাতালে রবিবার ২৬ জুলাই বিকাল ৩ টায় (স্থানীয় সময়) ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন”।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল। মহান আল্লাহ্‌ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন। এই দোয়াও করা হয়।
শীর্ষবাণী ডটকম/এনএ