
ভোলা প্রতিনিধি: ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই সুবীর কুমার সাহা, এসআই মোঃ সোহেল মোল্লা, এএসআই মোঃ সুমন হাওলাদার, এএসআই মোঃ গুলজার হোসেন, কনস্টেবল মোঃ দিপু মিয়া ও নারী কনস্টেবল সাথী আক্তার মাদক অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রয় করা অবস্থায় বাঘার হাওলাস্থ কহিনুর বেগমের বসত ঘরে অভিযান চালানো হয়। অভিযানে নারী মাদক ব্যবসায়ী কহিনুর বেগমকে (৩৮) ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানা সূত্র শীর্ষবানীকে জানায়, ২৪ জুলাই সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা কহিনুর বেগম (৩৮) ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা ৫নং ওয়ার্ডের মোঃ শাহাবুদ্দিন শিকদারের ছেলে। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
শীর্ষবাণী ডটকম/এনএ















