
চরফ্যাশন অফিস: মহামারী (কোভিড ১৯) ভাইরাস থেকে ভোলা জেলার চরফ্যাশনকে মুক্ত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “চিলেকোঠা”। কোভিড ১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে কাজ করে যাচ্ছেন টিমের চেয়ারম্যান সাব্বির মুন্না ও তার টিমের সদস্যরা।
টিমের পক্ষ থেকে জনসচেতনতায় সবাইকে মাস্ক পরে বাজারে প্রবেশ করতে বলা হয়। মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহণে বসার জন্য অনুরোধ করা হয় এবং সরকারের সব আইনকানুন মানার জন্য প্রচারণা করা হয়।
বুধবার ২২ জুলাই চিলেকোঠা টিম জনসচেতনতামূলক কর্মসূচী’র পাশাপাশি চরফ্যাশন সদর উপজেলায় মাস্ক বিতরণ করেন। এ সময়ে টিম ‘চিলেকোঠা’র ধারাবাহিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন।
চরফ্যাশন উপজেলা ‘চিলেকোঠা’ উপদেষ্টা ও সাংস্কৃতিক কর্মী ও নাট্য অভিনেতা নাদিম খাঁন জানান, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশের একজন স্বেচ্ছাসেবক হয়ে দেশের মানুষের সু-স্বাস্থের কথা চিন্তা করে ঘর থেকে আমরা আজ রাস্তায় নেমেছি। শুধু দেশের মানুষ ভালো থাকুক এই স্বপ্ন ও আশাকে পুঁজি করে নিজের ভিতরে এক দুর্বার শক্তি সঞ্চারিত করে দৃঢ় চিত্তে আমাদের সকল দুর্যোগে মানুষের পাশে থাকবে এ চিলেকোঠা টিম।
শীর্ষবাণী ডটকম/এনএ














