কামিলের স্থগিত মৌখিক পরীক্ষা ফের পেছালো

ঢাকা অফিস: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৯ এর স্থগিত মৌখিক পরীক্ষার সংশোধিত তারিখ প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। ১৬ জুলাই পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংশোধিত তারিখ প্রকাশের মধ্য দিয়ে ২য় দফা কামিল পরীক্ষা-২০১৯ এর স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ প্রকাশ করা হলো।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দপ্তর সূত্র জানায়, করোনা মহামারীর প্রাদূর্ভাবের কারণে কামিল পরীক্ষা-২০১৯ মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে গত ১৪ জুলাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত ১ম দফা সংশোধিত বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই থেকে ২০ আগস্টের মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্নের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি সংশোধন করে ২য় দফা ১৬ জুলাই কামিল মৌখিক পরীক্ষা-২০১৯ এর স্থগিত পরীক্ষার বিষয়ে আরেকটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

কামিল মৌখিক পরীক্ষা-২০১৯ এর স্থগিত মৌখিক পরীক্ষার সংশোধিত ২য় দফার বিজ্ঞপ্তিটি নিন্মে হুবহু তুলে ধরা হলো;

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ও প্রাথমিক পাঠদানপ্রাপ্ত সকল কামিল মাদ্রাসার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৯ এর স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ১০/০৮//২০২০ থেকে ৩১/০৮/২০২০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মানিত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষকগণকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির পাশাপাশি নিন্মলিখিত নির্দেশনাসমূহ অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. দৈনিক দুই শিফটে পরীক্ষা গ্রহণ করতে হবে।
ক) ১ম শিফ্ট: ১০.০০ হতে ০১.০০ টা পর্যন্ত।
খ) ২য় শিফ্ট: ০২.০০ হতে ৫.০০ টা পর্যন্ত।
২. প্রতি শিফটে ৫০ জনের অধিক শিক্ষার্থীর পরীক্ষা নেয়া যাবে না।
৩. প্রত্যেক কেন্দ্রের সর্বমোট পরীক্ষার্থীদের শিফ্ট অনুযায়ী বিভক্ত করে পরীক্ষার নূন্যতম ২ দিন পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতির সময় জানাতে হবে।
৪. অপেক্ষমান পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে।
৫. পরীক্ষা গ্রহণের সাথে সাথে পরীক্ষার্থীদৈর কেন্দ্রস্থল ত্যাগ করতে হবে। কোন রকম সমাগম ও ভীড় তৈরী করা যাবে না।
৬. কেন্দ্রে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।
৭. পরীক্ষক ও পরীক্ষার্থীদের যাতায়াতের সময় পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৮. সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা গ্রহণ করা যাবে, তবে সরকারি সাধারণ ছুটির দিনগুলোতে কোন অবস্থাতেই পরীক্ষা গ্রহণ করা যাবে না।
শীর্ষবাণী ডটকম/বিজ্ঞপ্তি/এনএ