
দৌলতখান প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই শান্তনু দেবনাথ ও সংগীয় ফোর্স মাদক অভিযান পরিচালনা করে দৌলতখান থানাধীন সৈয়দপুর ইউপি’র ৬ নং ওয়ার্ড থেকে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্র শীর্ষবাণীকে জানায়, আজ ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আব্বাস (২৫) সৈয়দপুর ইউনিয়নের চরশুভী ৭নং ওয়ার্ডের মৃত রুহুল আমিন মাঝির ছেলে ও মোঃ জুয়েল (৩০) চরবড়ধলি ৬নং ওয়ার্ডের মৃত মোঃ ফরিদের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী ডটকম/এনএ















