
ভোলা প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ২২তম বিসিএস পুলিশ ব্যাচের চৌকস পুলিশ কর্মকর্তা, কোভিড-১৯ এর ফ্রন্ট লাইন যোদ্ধা, বাংলাদেশ পুলিশের উজ্জল নক্ষত্র, মো. মিজানুর রহমান রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই, ০৩:৪১ ঘটিকায় মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
মো. মিজানুর রহমানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। মহান আল্লাহ মরহুমের বিদেহী আত্মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করুন সে দোয়াও করেন ভোলা জেলা পুলিশ সুপার। এছাড়াও ভোলা জেলার সকল থানার ওসি ও পুলিশ কর্মকর্তাবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
শীর্ষবাণী ডটকম/এনএ















