
জামাল মোল্লা: চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ২ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন মিয়াজীর মেয়ে তানজিলাকে (১৩) শনিবার দুপুর ২ টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের আঃ কুদ্দুছ মিয়ার ছেলে রাকিব (২০)।
দুপুর ২ টা ৪৫ মিনিটে চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হানের বাসার সামনে পৌঁছলে মোটিরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে তানজিলা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে তানজিলার বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা দায়ের করছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আরেফিন শীর্ষবাণীকে জানান,আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
শীর্ষবাণী ডটকম/প্রতিনিধি/এনএ















