বোরহানউদ্দিনে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন থানার এসআই মিজবা উদ্দিন, এসআই মোঃ দেলোয়ার হোসেন ও সংগীয় ফোর্স মাদক অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিনের দালালপুর ৪নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে (৩০) ১০০ গ্রাম মাদকদ্রব্য গাজাসহ গ্রেফতার করেন।

বোরহানউদ্দিন থানা সূত্র শীর্ষবাণী ডটকমকে জানায়, ১০ জুলাই রাত পৌনে ৮টায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফাতেমা বেগম বোরহানউদ্দিনের দালালপুর ৪নং ওয়ার্ডের মোঃ শাহাবুদ্দিনের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী ডটকম/এনএ