
এম. নাজমুল ইসলাম, তজুমদ্দিন : ঢাকাস্থ তজুমদ্দিন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সংসদ এর প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র পিতা মরহুম নূরুল ইসলাম চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়ার আয়োজন করেছে ঢাকাস্থ তজুমদ্দিন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সংসদ।
আজ শুক্রবার ১০ জুলাই মরহুমের কবর জিয়ারত করা হয়েছে। কবর জিয়ারত শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোঃ আফছার উদ্দিন ফরিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অফি ইমরান হোসেন, ওয়াসিফ আহমেদ হারুন, মিরাজ ভুইয়া, ১ নং সাংগঠনিক সম্পাদক সাহিদ আফ্রিদি সাকিব, মিরাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক রাকিব আহমেদ, সদস্য মোঃ সোহান, রাকিব, অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শীর্ষবাণী ডটকম/এনএ















