ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ জাকির হোসেন ও সংঙ্গীয় অফিসার ফোর্স ভোলা সদর মডেল থানাধীন উওর দিঘলদী ইউপির ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী মোঃ রফিকুল ইসলাম ওরফে চৌধুরীকে (৩৮) ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

ভোলা জেলা গোয়েন্দা শাখা সূত্র শীর্ষবাণী ডটকমকে জানায়, আজ শুক্রবার ১০ জুলাই বিকাল ৪টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রফিকুল ইসলাম ওরফে চৌধুরী (৩৮) উত্তর দিঘলদী ৯নং ওয়ার্ডের মৃত কাঞ্চন বয়াতির ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে ।
শীর্ষবাণী ডটকম/এনএ