
ভোলা প্রতিনিধি: ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ’র (ওসি) সার্বিক তত্ত্বাবধানে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার শীল ও সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে পূর্ব ইলিশা ইউনিয়নের সরদার বাড়ি এলাকা থেকে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র শীর্ষবাণী ডটকমকে জানায়, আজ শুক্রবার ১০ জুলাই জুয়া খেলা অবস্থায় তাদেরকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি ৪নং ওয়ার্ডের মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ ইউসুফ বুলাই (৪০), ইলিশা ৬ নং ওয়ার্ডের মৃত লাল মিয়া জমাদ্দারের ছেলে মোঃ হারুন (৩৮), কালুপুর ১নং ওয়ার্ডের মৃত আবুল কালাম কবিরাজের ছেলে আকতার হোসেন (৪০), কালুপর ১নং ওয়ার্ডের মৃত কাঞ্চন হাওলাদারের ছেলে মোঃ কামাল (৩৫), চর আনন্দ পার্ট- ৩ ও ৬ নং ওয়ার্ডের অলিউল্লাহ মুন্সীর ছেলে মোঃ ইউসুফ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে কারাদণ্ড এবং নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
শীর্ষবাণী ডটকম/এনএ















