
শীর্ষবাণী, ঢাকা অফিস: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
মহান আল্লাহ মরহুমাকে যেন জান্নাতবাসী করেন সে দোয়াও করেছেন তিনি।
শীর্ষবাণী ডটকম/এনএ











