উপাধ্যক্ষ মাওলানা আবদুল হালিম আর নেই

ঢাকা অফিস: ঢাকার মিসবাহুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ ও হাব এর সদস্য মাওলানা আবদুল হালিম পাটোয়ারী (৬৩) ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাব সূত্র শীর্ষবাণী ডটকমকে জানায়, আজ ৯ জুলাই দুপুর ১২ঘটিকায় তিনি ইন্তেকাল করেছেন। হাব এর সদস্য উপাধ্যক্ষ মাওলানা আবদুল হালিম পাটোয়ারীর মৃত্যুতে বরিশাল বিভাগীয় হজ ট্রাভেলস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও আল-বারাকা ট্রাভেলস এন্ড টুরস এর সত্ত্বাধিকারী এ এম এম কামাল উদ্দিন গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শীর্ষবাণী/এনএ