
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই হাবিবুর রহমান ও সংগীয় ফোর্স দৌলতখান থানাধীন উওর জয়নগর ইউনিয়নের বাংলাবাজার ৪ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাসেল (২৫) ও মোঃ ইব্রাহিম পাটোয়ারীকে (৩২) গ্রেফতার করেন।
গোয়েন্দা পুলিশ সূত্র শীর্ষবাণী ডটকমকে জানায়, ৭ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মোঃ রাসেলের পিতার নাম মৃত আবুল কাশেম পাটোয়ারী, গ্রাম দঃ দিঘলদী ১নং ওয়ার্ডে তার বাড়ী। মোঃ ইব্রাহিম পাটোয়ারীর পিতার নাম মৃত আবুল কাশেম পাটোয়ারী, উত্তর দিঘলদী ৫নং ওয়ার্ডে তার বাড়ী। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
শীর্ষবাণী ডটকম/এনএ














