
ঢাকা অফিস : ভোলার চরফ্যাশনের মিয়াজানপুর নিবাসী ঢাকা বারের শিক্ষানবিশ পিউপিল হাবিবুর রহমান আর নেই। ( ইন্না লিল্লাহি ওযাইন্না ইলাইহি রাজিন)।
১ জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।















