
লালমোহন প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ হাবিবুর রহমান ও সংগীয় ফোর্স ১ জুলাই বিকাল সাড়ে ৪টায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে।
এতে লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে ৪০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেন। মোঃ মিলনের পশ্চিম চরউমেদ ৮নং ওয়ার্ড এর মোঃ সেলিম পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী ডটকম/প্রতিনিধি/এনএ














