
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে শিশুটির লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। সোমবার ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯ নং ওয়ার্ডে আব্বাস হাফেজের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত্যুবরণকারী শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা আব্বাস হাফেজের ছেলে মোঃ রাহাদুল ইসলাম (৪)। হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক জানান, নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আব্বাস হাফেজের ৪ বছরের শিশু রাহাদুল ইসলামের মৃত্যু হয়। পরে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।
শীর্ষবাণী/এনএ















