
জামাল মোল্লা: চরফ্যাশনে ২০২০ ইং সালের এসএসসি পরীক্ষায় স্কুল পর্যায়ে উপজেলায় দ্বিতীয় স্থান দখল করেছে কুলছুমবাগ এ মোতালেব মাধ্যমিক বিদ্যালয়।
কুলছুমবাগ এ মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শাহ মাহমুদ শীর্ষবাণী ডটকমকে জানান, এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ৯১ জন শিক্ষার্থী। ৭৯ জন পাস করেছে। বিজ্ঞান বিভাগে ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয় এদের মধ্যে ১১ জন জিপিএ ৫ পেয়েছে।বাকী ৩ জন জিপিএ A পেয়েছেন।
ভালো ফলাফলের জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকঙ্খিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শীর্ষবাণী ডটকম/প্রতিনিধি/এনএ















