
মাইন উদ্দিন জমাদার: চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নের ফজলু বাজার নামক স্থানে বসতবাড়িতে হামলার ঘটনায় গৃহবধূসহ পাঁচ জন আহত হয়েছেন।
গত সোমবার রাত ১২ টায় সশস্ত্র হামলায় গৃহবধূসহ পাঁচ জনকে হামলা করে সন্ত্রাসী সাইফুল বাহিনী ঘরের আসবাবপত্র সহ সমস্ত মালামাল লুটপাট করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে । আহতরা হলেন- রেনু বিবি ( ৫৫ ) নাজমা বেগম (৩০ ) এবং নাতনি সামিয়া দেড় মাস, রফিকুল ইসলাম (৬৫) ।
আহতরা বর্তমানে চরফ্যাশন সদর হাসপাতলে চিকিৎসাধীন আছেন। আহত রেনু বেগম বলেন, রাত ১২ টায় প্রতিবেশী সাইফুল তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আধারে প্রায় দেড় শতাধিক লোক নিয়ে আমার সৃজিত বাগানের শতাধিক গাছ, পুকুরের মাছ এবং আমার বসত ঘড়ে হামলা ও লুটপাট চালায়। আমরা বাধা দিলে তারা আমার পরিবার উপর হামলা চালায়। হামলায় সাইফুলের নেতৃত্বে অন্যদের মধ্যে ছিলেন- সালাউদ্দিন, রাসেল, ফারুক, ইয়ামিন, মোতাহার, নাজিম, সানাউল্লাহ সহ প্রায় দেড় শতাধিক সন্ত্রাসী বাহিনী।
রেনু বিবি জানান, কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে এবং আমার মেয়ে নাজমাকে ব্যাপক মারধর করে। সামিয়াকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী ডোবায় ছুড়ে ফেলেন। আমাকে এবং আমার মেয়ে নাজমাকে তার নিজের পরিহিত শাড়ি কাপড় দিয়ে হাত-পা বেঁধে বিবস্ত্র করে গাছের সাথে বেঁধে রাখে। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দিলে দক্ষিণ থানার এসআই কবির এসে আমাদেরকে বিবস্ত্র অবস্থায় এবং আমার নাতনিকে পার্শ্ববর্তী ডোবা থেকে উদ্ধার করেন।
আজ তিন দিন হল হাসপাতলে না খেয়ে পড়ে আছি, ভয় পেয়ে মামলা করার সাহস পাচ্ছিনা। ওরা অনেক ভয়ঙ্কর যেকোনো মুহূর্তে আমাদেরকে মেরে ফেলতে পারে। আমার মেয়ে নাজমা বেগম সিজারের রোগী, তাকে মারপিট করায় এখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
রেনু বিবি জানান, ২০১৬ সালের ১৫ মার্চ এক লাখ একষট্টি হাজার টাকা মূল্য পরিশোধ করে আমরা আমির হোসেন এর নিকট থেকে ৫০ শতাংশ জমি ক্রয় করি। কিন্তু এই জমি সে আমাদের ভোগ করতে দিবেনা । এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাইফুল তার লোকজন দিয়ে গাছ পালা কেটে পিলার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে মাটি কাটার খবর পেয়ে পুলিশের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করে দেই । এব্যা পারে কোন পক্ষই অভিযোগ করেনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব । তবে সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা ।
শীর্ষনিউজ/এসএসআই















