
মাইনুদ্দিন জমাদার : চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য কামাল মেম্বারের কাছ থেকে জেলেদের পুনর্বাসনের বিশেষ ভিজিএফ এর ৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহিন মাহমুদ।
মেম্বার কামাল দুলারহাট থানা হাজতে আছেন বলে জানা গেছে। বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলায় মেম্বার কামালকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে রাতেই একটি মামলা দায়ের হয়েছে। যার নং ৫, (০৮/০৫/২০২০)।
স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় ইউপি সদস্যের বসত ঘর ও পার্শ্ববর্তী বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। দুলারহাট থানার ওসি ইকবাল হোসেন মামলা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য কামাল হোসেন দুলারহাট থানা হেফাজতে আছে। ৮ মে তাকে ভোলা জেলা হাজতে প্রেরণ করা হবে।
শীর্ষবাণী/এনএ















